চীনা কারখানায় রোবটের ব্যবহার বাড়ছে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

চীনের কারখানাগুলোতে রোবটের ব্যবহার বাড়ছে। ২০১৬ সালে প্রতি দশ হাজার শিল্প শ্রমিকের বিপরীতে ২৯টি রোবট ব্যবহার হলেও ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ৯৭টিতে। শিল্পখাতে রোবট ব্যবহারের শীর্ষে রয়েছে দেশটি। ২০১৮ সালে দেশটি শিল্প কারখানার জন্য ১ লাখ ৪৭ হাজার রোবট তৈরি করেছে। ২০১৭ সালে তৈরি করেছিল ১ লাখ ৩১ হাজার রোবট। মূলত পণ্য উঠা-নামা, ওয়েল্ডিং, পার্টস সংযোগ ছাড়াও নানা কাজে ব্যবহার করা হয় রোবট। চাহিদা বৃদ্ধি পাওয়ায় রোবট উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সুবিধা বাড়ানোর চিন্তা করছে দেশটি।-সিনহুয়া