সেরা রন্ধনশিল্পী নির্বাচিত হলেন ঢাকার রেদওয়ান

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮

শুক্রবার এটিএন বাংলায় সম্প্রচারিত হয় মিজান পাম অলিন সেরা রন্ধনশিল্পী ২০১৮ প্রতিযোগিতার পূর্ণ গ্র্যান্ড ফিনালে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ‘মিজান পাম অলিন সেরা রন্ধনশিল্পী ২০১৮’ নির্বাচিত হন ঢাকার রেদওয়ান আহমেদ। রানার আপ স্বীকৃতি লাভ করেন চট্টগ্রামের মশিউর রহমান। এছাড়াও সিলেটের সোমা দেবকে পুষ্টিজ্ঞানের জন্য প্রদান করা হয় ‘অধ্যাপিকা সিদ্দিকা কবির ট্রফি’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহা-ব্যবস্থাপক ইনাম আহমেদসহ বিভিন্ন পার্টনার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, রন্ধন বিশেষজ্ঞ। - প্রেস বিজ্ঞপ্তি