মেহেরপুরে দুই ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১০:১২
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত একটি কারখানার বৈধ কাগজপত্র না থাকায় এবং একটি রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে।
 
জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি আমীনুল ইসলামের নের্তৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মেহেরপুর শহরের বেড়পাড়ার আবু বক্করের চানাচুর কারখানা ও সদর উপজেলার কোলা গ্রামের ফাইজুর রহমানের বিস্কুট কারখানায় অভিযান চালায়। এ সময় বিস্কুট কারখানার কোন বৈধ কাগজপত্র না থাকায় স্বত্ত্বাধিকারী আবু বক্করকে সাত হাজার এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে স্বত্ত্বাধিকারী কোলা গ্রামের ফাইজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।