‘সেরা উদ্ভাবনী এসএমই ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স পাবলিকেশন্স লিমিটেড এর ‘মোস্ট ইনোভেটিভ এসএমই ব্যাংক’ অ্যাওয়ার্ড লাভ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংক এর এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে ফাইন্যান্স পাবলিকেশন্সএর ডিরেক্টর সুনিল ভাটের নিকট থেকে ‘সেরা উদ্ভাবনী এসএমই ব্যাংক’ পুরস্কারটি গ্রহণ করেন। থাইল্যান্ডের ব্যাংককের গ্রান্ড হায়াত ইরাওয়ান হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি