‘বিচারপতিদের চাপে রেখে ক্ষমতায় টিকতে পারবে না’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৫২
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দিয়ে  বিচারপতিদের চাপের মধ্যে রেখে সরকার মতায় টিকতে পারবে না। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত  খালেদা জিয়া ও তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। 
রফিকুল ইসলাম মিয়া বলেন, কোনো আইন উত্থাপন করার আগে তার উদ্দেশ্য ও পরিকল্পনা প্রকাশ করা উচিত। কিন্তু সরকার সেটি করেনি। প্রতারণার মাধ্যমে যে বিল উত্থাপন করা হয় তার ফলাফল সম্পর্কে জনগণের জানা।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে বাধ্য করা হবে। আমাদের বিশ্বাস কৌশলগত কারণে বিএনপির চেয়ারপারসন এখন কিছু বলছেন না। তবে আশা করছি কিছুদিনের মধ্যে বলবেন।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ।