ক্যাপসন নিউজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১

পূবালী ব্যাংক লিমিটেডের নোয়াখালী অঞ্চলের অধীন শাখা ব্যবস্থাপকদের প্রথম সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম

০০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৬২তম সভা সমপ্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন

০০০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শওকত জামিলের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক ও অরোজেনিক রিসোর্সেস (বিডি) এর ব্যবস্থাপনা পরিচালক এএইচএ আল রহমান চুক্তিতে স্বাক্ষর করছেন

০০০০

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিকের কর্মকর্তাদের জন্য ৬ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। কোর্সের উদ্বোধন করেন বিসিকের নব নিযুক্ত চেয়ারম্যান             মো. মোশ্তাক হাসান