মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল ইসলাম চৌধুরী। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। - প্রেস বিজ্ঞপ্তি