লস অ্যাঞ্জেলেস জাদুঘরে ‘ব্লু মুন’ হীরক উন্মোচন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪১



লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামে শুক্রবার ‘ব্লু মুন ডায়মন্ড’ উন্মোচন করা হয়েছে। ১২ ক্যারেটের রত্নটিকে বিশ্বে বিরলতম হিসেবে গণ্য করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলীয় কালিনান খনিতে উজ্জ¦ল রঙ বিকিরণকারী রত্ন ডিপ ব্লু হীরাটি পাওয়া যায়। এক শতাব্দী আগে বিশ্বের সবচেয়ে বড় হীরক খণ্ডটি সেখান থেকে তোলা হয়। খবর এএফপি’র।
শীর্ষ স্থানীয় হীরা সরবরাহকারী প্রতিষ্ঠান কোরা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সুজেট গোমস বলেন, ‘এমন উজ্জ্বল নীল রঙের হীরা অত্যন্ত বিরল।’ সুজেট আরো বলেন, ‘এটি একটি ঐতিহাসিক পাথর। সাম্প্রতিককালে পাওয়া এই রঙ ও আকৃতির রত্নের মধ্যে এই পাথরটি বিরলতম।’
বিশ্বের অল্প কয়েকটি বড় নীল হীরা রয়েছে। এদের মধ্যে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার মূল্যের ‘হার্ট অব এটারনিটি’ এবং ৩৫ কোটি মার্কিন ডলার মূল্যের ৪৫ ক্যারেটের ‘হোট’ রয়েছে।
৩০ ক্যারেটের হীরক খণ্ডটি কেটে আকর্ষণীয় আকার দিতে ছয় মাস সময় লেগেছে। ‘ব্লু মুন’-এর মূল্য এখনো জানা না গেলেও গোমেন জানান, কোরা ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে মূল হীরক খণ্ডটি কিনে।