প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক। এজন্য তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সিরিজের শেষ টেস্টেও একই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। কিন্তু তার সিদ্ধান্তকে যেন ভুল প্রমাণ করতে চলেছেন বাংলাদেশের বোলাররা। আজকের খেলার ফলাফল শেষ পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৪৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৯। ওপেনিংয়ে নেমে এখন পর্যন্ত ব্যাট করছেন এল আর জনসন এবং কেসি ব্র্যাথওয়েট। জনসনের ব্যক্তিগত সংগ্রহ ৫৭ (১৪৬) এবং কেসির ব্যক্তিগত সংগ্রহ ৫৮ (১৪১)।
