জগন্নাথপুরে ট্রাকসহ বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জগন্নাথপুর-পাগলা-রানীগঞ্জ আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর নামক স্থানে বেইলি সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জ জেলা শহরের সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে। শুক্রবার থেকে  মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো চলাচল শুরু করলেও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, ভেঙে যাওয়া সেতুটি ইতোমধ্যে নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদার নিযুক্ত হয়েছেন। সেতুটি আগামী একমাসের মধ্যে ভেঙে নতুন সেতুর কাজ শুরু করার কথা ছিল, হঠাত্ করে এমন দুর্ঘটনার কারণে সাময়িকভাবে যান চলাচলের বিঘ্ন ঘটেছে।