প্রদর্শনীতে পাবলো পিকাসোর অপ্রকাশিত চিঠি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১২:৪২
 
পাবলো পিকাসোর লেখা একটি অপ্রকাশিত চিঠি ফ্রান্সের পশ্চিমাঞ্চলে প্রদর্শনীতে গেছে। চিঠিটির মধ্যে লেখা ছাড়াও স্কেচ রয়েছে। খবর: এএফপির।
পিকাসোর বন্ধু ও ফ্রান্সের একজন ম্যাক্স জ্যাকবকে লেখা হয়েছিল। ব্যক্তিগত সংগ্রহশালায় থাকা চিঠিটি কুইম্পার শহরের চারুকলা জাদুঘরে প্রদর্শনীতে নেয়া হয়।
জাদুঘরের পরিচালক অ্যামব্রুইজ গুইলাউয়াম চিঠির শুরুতে ‘আমার প্রিয় ম্যাক্স’ সম্বোধন এবং চিঠির শেষে ‘তোমার ভাই পিকাসো’ লেখা থাকায় বোঝা যাচ্ছে এই স্প্যানিশ চিত্রকর  ও জ্যাকব খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
বার্সেলোনা থাকার সময় ১৯০৩ সালে তিনি এই চিঠিটি লেখেন। চিঠিটিতে তার পূর্ণ জীবন ও প্যারিসে ফিরে আসার ইচ্ছা জানানো হয়েছে।
ভাঙা ফ্রান্স ভাষায় চিত্রকর লিখেছেন, আমি যদি দেখি এখানে আমি কাজ করতে পারছি তবে আমি এখানে থাকব। কিন্তু যদি কাজ করতে না পারি তবে আমি প্যারিসে ফিরে যাব।
জাদুঘর জানিয়েছে, চিঠিটি খুবই বিরল। কেননা জ্যাকবকে লেখা ১০টি অথবা এর কাছাকাছি চিঠি রয়েছে। যার মধ্যে এই চিঠিটি  পাওয়া গেছে।
চিঠিটি ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শিত হবে।