কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় নারীশিক্ষার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হোসেনপুর আর্দশ মহিলা ডিগ্রি কলেজ। ঐ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস কোর্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম ব্যবস্থাপনা বিষয়ে অর্নাস কোর্স চালু রয়েছে। বর্তমানে ছাত্রীসংখ্যা ষোলো শতাধিক। মফস্বলের এই কলেজে গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের মেয়েরা লেখাপড়া করে। কলেজটি জাতীয়করণ হলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা কম খরচে লেখাপড়া করার সুযোগ পাবে এবং শিক্ষক-কর্মচারীবৃন্দও আর্থিক ও সামাজিক ভাবে লাভবান হবেন। বর্তমানে কলেজটিতে দ্বিতীয় তলা দুটি, শেখ রাসেল আইসিটি ভবন ছয় তলা, আধাপাকা ৫টি ভবন ও আধুনিক কমিপউটার ল্যাব রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে নারীশিক্ষার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম হোসেনপুর আদর্শ মহিলা ডিগি কলেজকে সরকারিকরণের জন্য বিগত ৪-১২-২০১৭ তারিখে ডিও লেটারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সুপারিশ করে আবেদন করেন। আজ এই নেতা আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর রেখে যাওয়া সেই ডিও লেটারকৃত কলেজটি সরকারিকরণের জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
আশরাফ আহমেদ
প্রভাষক, অর্থনীতি বিভাগ,
হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ,
হোসেনপুর, কিশোরগঞ্জ
