২১৯ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ২২:০১
 
 
 
কেমার রোচের তাণ্ডবে ১৬১ রানেই গুটিয়ে গেল সফরকারী বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে দুই দলের প্রথম ইনিংসের খেলা শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকল ২১৯ রানে।
 
IMG0
 
বলা হচ্ছিল এই ম্যাচে মাঠের সহায়তা পাবে ব্যাটসম্যান ও স্পিনাররা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘটল ভিন্ন ঘটনা। ক্যারিবিয়ান পেসার কেমার রোচের তোপের মুখে দাঁড়াতেই পারলেন না মুশফিকরা। দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ৪৮ রান ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই উল্লেখ করার মতো রান তুলতে ব্যর্থ হন। শেষ মুহূর্তে মাহমুদুল্লার অর্ধশতক দলের স্কোরটা একটু বড় করলেও লড়াই করার খোরাক হয়নি। কেমার রোচ ৪২ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট।
 
IMG1
 
এই রিপোর্ট লেখার সময় ২১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ক্যারিবিয়ানরা। হয়তবা বাংলাদেশের জন্য অপেক্ষা করছে পাহাড়সম এক লক্ষ্য।
এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা।