রাজবাড়ীতে হিজড়াদের জন্য ডেইরি ফার্ম উদ্বোধন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি এবং উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, হিজড়াদের অবহেলা-অবজ্ঞা না করে ভালোবাসি। ওদেরকে ভালোভাবে বাঁচতে সহযোগিতা করি।

শুক্রবার রাজবাড়ীর জেলা শহরের মাধব লক্ষ্মীকোল হিজড়া চৈতীর বাড়িতে ‘উত্তরণ ডেইরি ফার্ম’ এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় ঢাকাস্থ উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বপ্ন হিজড়া উন্নয়ন সংঘের কয়েকজন সদস্যকে বিনামূল্যে চারটি গাভী ও একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, যুগ্ম কর কমিশন আয়সা সিদ্দিকা সেলি, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, স্বপ্ন হিজড়া উন্নয়ন সংঘের সভাপতি ও উত্তরণ ডেইরির তত্ত্বাবধায়ক তানিসা ইয়াসমিন চৈতী প্রমুখ।