কালিহাতীতে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৩:০৮

কালিহাতীর কোকডহড়া ইউনিয়নে বাড্ডা গ্রামে ছ্টো ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার ভোর ৪টায় কলহের জের ধরে এ ঘটনা ঘটে। বাড্ডা গ্রামের আব্দুল করিমের ছোট ছেলে আবু হানিফ (২০) তার কলেজ পড়–য়া বড় ভাই কামরুজ্জামান বাবুকে (২২) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই বাবুর মুত্যু হয়। খবর পেয়ে কালিহাতী থানার এসআই আব্দুর ওহাব ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গ্রামবাসীর সহযোগীতায় খুনী আবু হানিফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইলে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।