২০১২ সাল পর্যন্ত ভারতের সবচেয়ে লম্বা নারী হিসেবে শ্বেতলানা সিংয়ের নাম ছিল গিনেস বুকে। পরে পশ্চিমবঙ্গের সিদ্দিকা পারভিন ওই রেকর্ডে নাম লেখান। পশ্চিমবঙ্গের সিদ্দিকা ৮ ফুট ২ ইঞ্চি লম্বা। তবে শ্বেতার পরিবার দাবি করছে শ্বেতা এখনও বাড়ছেন। তিনি প্রতিবছর ২ ইঞ্চি করে বাড়ছেন। শ্বেতলানার বয়স ২৫ বছর। উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি। ভারতের উত্তর প্রদেশের মীরাটের বাসিন্দা তিনি। শ্বেতলানার ছেলের বয়স পাঁচ বছর। নাম করণ সিং। সম্প্রতি তার নামও গিনেস রেকর্ডে ঠাঁই পেয়েছে। কারণ, এই বয়সে করণের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
ছেলের অস্বাভাবিক উচ্চতা নিয়ে চিন্তিত ছিলেন করণের বাবা-মা। বাবা সঞ্জয় সিং বলেছেন, ‘সে যখন স্কুলে যেতে শুরু করল, তখন অন্য বাচ্চারা করনকে দেখে পালিয়ে যেত। কিন্তু ধীরে ধীরে সব পাল্টাতে শুরু করে। এখন ওর অনেক বন্ধু হয়েছে।’
মানব শরীরের বৃদ্ধি নিয়ে কাজ করেন মীরাটের চিকিৎসক হরিশ মোহন রাস্তোগি। তিনি বলেন, ২৫ বছর পরও কেউ বাড়ছেন, তা ভাবাটা কঠিন। 'এপিফাইসিস প্রোসেসে মানবদেহের অস্থি বাড়ে। তবে ২১ বছর বয়সের পর আর তা বাড়ে না। তবে কিছু কিছু ক্ষেত্রে অত্যধিক পরিমাণে গ্রোথ হরমোন ক্ষরণ হয়ে গেলে ২৫ বছর বয়স পর্যন্ত কারও কারও উচ্চতা বাড়তে পারে।

(টাইমস অব ইন্ডিয়া)