জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা হবে উল্লেখ করে বলেন, বিগত ১০ বছরে দিনাজপুরে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাস ছিল না। সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না। শুক্রবার দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৪তম বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চেম্বার অব কমার্সের সভাপতি সুজা উর রবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও মেলা কমিটির আহবায়ক মানবেন্দ্র দাস মনোজ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দীন, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকশী বাচ্চু, চেম্বারের সাবেক সভাপতি হূমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলা কমিটির সদস্য সচিব আজিজুল ইকবাল চৌধুরী।
