প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

নেত্রকোনার দুর্গাপুর গুজিরপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল গণিকে  গ্রেফতার করেছে র্যাব।  র্যাব-১৪ এর লে. কমান্ডার শোভন শুক্রবার নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ওই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা হয়। এ ব্যাপারে দুর্গাপুর থানায় মামলা হয়। শুক্রবার ভোরে র্যাব-১৪ এর লে. কমান্ডার শোভনের নেতৃত্বে একটি টিম প্রধান আসামি আব্দুল গণিকে গাজীপুরের শ্রীপুর থানার বাঘের বাজার পেন্টেক্স মোড় থেকে গ্রেফতার করে। এ মামলার অপর দুই আসামি শাহ আলম ও কামালকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।