পীরগঞ্জে হিংস্র প্রাণির আক্রমনে আহত ২৫

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:২৩




ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামে হায়না জাতীয় একটি হিংস্র প্রাণির আক্রমনে কমপক্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বুধবার সকালে প্রাণিটিকে মেরে ফেলা হয়েছে।

এলাকাবাসী জানায়, প্রাণিটি বেশ কয়েক দিন ধরে রাতের বেলায় ফকিরগঞ্জ, বেলসুয়া, বনডাঙ্গাসহ আশপাশের গ্রামে হামলা চালিয়ে মানুষ ও গবাদি পশুকে কমড়ে আহত করে আসছিল। বুধবার সকালে প্রাণিটি আবারও বনডাঙ্গা গ্রামে হানা দিলে গ্রামবাসী প্রণিটিকে আটক করে পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে পীরগঞ্জের ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত প্রাণিটির নাম জানা যায়নি।