পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন শাখার কার্যক্রম উদ্বোধনের জন্য বিদ্যালয়ের মূল ফটকে তোরণ, বিদ্যালয়ের মাঠে মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠান করা হয়েছে। সকাল ৯টা থেকে শুরু এবং ১১টায় শেষ হওয়া এ অনুষ্ঠানের সময় পাঠদান বন্ধ রাখা হয়। ওই বিদ্যালয়ের শিক্ষক ও কয়েক শ শিক্ষার্থী মঞ্চের সামনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিফ হুইপ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের কারণে গতকাল এক বিষয়ে পাঠদানের পর আর কোনো পাঠদান হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ব্যাংক হওয়ায় এভাবে কারণে-অকারণে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হবে।
তবে প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন অভিযোগ অস্বীকার করে বলেন, অনুষ্ঠান শুরুর আগে ও পরে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়েছে।
তবে প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন অভিযোগ অস্বীকার করে বলেন, অনুষ্ঠান শুরুর আগে ও পরে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়েছে।
