দেশের সার্বিক উন্নয়নে দুর্নীতির মূলোত্পাটন করতে হবে .........মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। রূপকল্প ২০২১ বাস্তবায়নের পাশাপাশি দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নতির শিখরে নেয়ার জন্যও সরকার কাজ করছে। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন করতে হলে দেশ থেকে দুর্নীতির মুলোত্পাটন করতে হবে।

শনিবার নেত্রকোনা জেলা শহরের সাতপাই আদর্শ শিশু বিদ্যালয়ে আয়োজিত মন্ত্রীর সংবর্ধনা এবং বিদ্যালয়ের ৩৯তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক হাবিবা রহমান খান শেফালী এবং  বিপিএম পদকপ্রাপ্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীকেও সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।