দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমায় আঘাত হেনেছিল পারমাণবিক বোমা। সেসময় বেঁচে যাওয়াদের আঁকা শিল্পকর্ম এই প্রথম জাপানের বাইরে প্রদর্শনী করা হচ্ছে। এই পেইন্টিংগুলো আগামী মাসে ম্যানচেস্টার আর্ট গ্যালারিতে প্রদর্শনীতে যাবে।
IMG0
১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে হিরোসিমায় পারমাণবিক বোমা ফেলা হয়। ঐ সময়ের ভয়ংকর দৃশ্য এই পেইন্টিংয়ের মধ্য দিয়ে বর্ণনা করা হয়েছে।
১৯৭০ সালের দিকে জাপানি ব্রডকাস্টার এনএইচকে এর অনুরোধে এই ছবিগুলো তৈরি করা হয়।
IMG1
বোমা প্রদর্শিত মানুষের জাপানি ভাষায় যাদের বলা হয় ‘হিবাকুশা’, তাদের ১২টি পেইন্টিং ও ড্রয়িং নিয়ে ম্যানচেস্টারে ‘দ্য সেনসরি ওয়ার ১৯১৪-২০১৪’ শীর্ষক প্রদর্শনীতে নেয়া হবে।
১৯৭৪ সালে এনএইচকে পাঠানো ২০০০ ছবির মধ্য থেকে এগুলো বাছাই করা হয়। পরবর্তীতে এই ছবিগুলো নিয়ে হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম এবং দেশের বিভিন্ন এলাকায় প্রদর্শনী করা হয়।
IMG2
১৯৪৫ সালে হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সাথে সাথে ৬০ হাজার থেকে ৮০ হাজারের মতো মানুষ ঘটনস্থলেই মারা যান। এছাড়া দীর্ঘস্থায়ী রেডিয়েশন অসুস্থতার কারণে পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে এক লাখ ৩৫ হাজারে পৌঁছায়।
আগামী ১৫ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সূত্র: বিবিসি।
