হবিগঞ্জে পৌর জামায়াতের আমির আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫১

হবিগঞ্জে পৌর জামায়াতের আমির মহসিন করিমকে আটক করেছে পুলিশ। মানতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে হবিগঞ্জ শহরে মিছিলের সময় তাকে আটক করে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি আটক হন।

জানা গেছে, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সকালে হরতালের সমর্থনে পিকেটিং করে। এ সময় মহসিনকে আটক করা হয়। মিছিল থেকে অন্যরা পালিয়ে যায়।