মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৫১
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন। ঐদিন বিকেল তিনটায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন জানান, বেগম খালেদা জিয়ার সমাবেশে দুই লাখ লোকের সমাবেশ ঘটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। শুধু জেলা বিএনপিই নয়,  দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও জনসভা সফল করার জন্য পৃথক পৃথকভাবে সভা করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
জেলা বিএনপির নেতারা দাবি করছেন, সম্প্রতি জেলা পর্যায়ে বেগম খালেদা জিয়ার জনসভা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক কর্মকা-ে বিশেষ স্পৃহা ও উদ্দীপনা কাজ করছে।