চকবাজার ট্র্যাজেডি

আইইবি’র পাঁচ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। গতকাল শনিবার আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদাকে আহ্বায়ক এবং আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খায়রুল বাশারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আইইবি’র কেদ্রীয় কাউন্সিল সদস্য প্রফেসর ড. প্রকৗশলী মুনাজ আহমেদ নুর, আইইবি’র তড়িেকৗশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত এবং কেমিক্যালকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী কাজী রায়েজিদ কবির। তবে কমিটি চাইলে তদন্তের স্বার্থে সদস্য সংখ্যা আরো বাড়াতে পারবেন।

উক্ত কমিটিকে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যাওয়া ভবন এবং তত্সংলগ্ন আশপাশ সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রকৌশল ও কারিগরি বিষয়াদী পরীক্ষা-নিরীক্ষা করে উক্ত অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধান ও সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে আইইবি’র সাধারণ সম্পাদকের নিকট জমা দিতে বলা হয়েছে।