টরন্টো ম্যাট্রো সেন্টারে ইউনিভার্সিটি ফেয়ার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ০৯:৩৪

টরন্টো ম্যাট্রো কনভেনশন সেন্টারে অন্টারিও ইউনিভার্সিটি ফেয়ার ২০১৪ অনুষ্ঠিত হলো শনিবার। এই মেলায় অন্টারিও প্রদেশের ২৫টি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসব মুখরিত পরিবেশে দিনব্যাপী অংশ নেয়। ইউনিভার্সিটি অফ টরন্টো  আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মত বিনিময় আর আড্ডায় মেতে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, বিশ্বের সেরা ১০০ বিশ্ব বিদ্যালয়ের কানাডায় স্থান পেয়েছে তিনটি। ইউনিভার্সিটি অফ টরন্টো (তালিকা ৩১/ র‍্যাঙ্ক ১),  ম্যাকগিল ইউনিভার্সিটি (তালিকা ৪২/ র‍্যাঙ্ক ২), ইউনিভার্সিটি অফ বৃটিশ কলোম্বিয়া (তালিকা ৬১/ র‍্যাঙ্ক ৩)। অপর আরেক জরিপে জানা গেছে, কানাডায় উচ্চশিক্ষিত মানুষের হারে সর্ব শীর্ষে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশির বিশ্ববিদ্যালয় পর্যায় বা সমমানের ডিগ্রি রয়েছে।