উলিপুরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৫
 
কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, রবিবার উপজেলার তবকপুর ইউনিয়নের বটতলা নামক স্থানে।
জানা গেছে, ঐ ইউনিয়নের খামার তবকপুর পাইকপাড়া গ্রামের রাকিবুলের স্ত্রী  দুই সন্তানের জননী রাবেয়া বেগম (৩০) স্বামীর সাথে অভিমান করে রমনা থেকে ছেড়ে আসা তিস্তা গামী চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিলে আত্মকত্যা করেন। তিনি এলাকার রহমত আলীর কন্যা।