ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সোমবার সকালে ছাত্রদলের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটির ছাত্র শফিকুল ইসলাম, খোরশেদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ছাত্র রিয়াদ, বুয়েটের ছাত্র তানজিলুল রহমান লাবিব, ঢাবির শান্তি ও সংঘর্ষ বিভাগের মোস্তাফিজ, ঢাবির পালি বিভাগের সৈকত মোরশেদ এবং ঢাবি আইন বিভাগের ছাত্র আহসান হাবিব।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নাশকতার আশঙ্কায় সকালে রোকেয়া হলের সামনে থেকে চার জনকে এবং একুশে হলের সামনে থেকে আরো তিনজনকে আটক করা হয়।
