নো টি স

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৮

 

ইয়াংকের বিশেষ মূল্য ছাড়

তরুণ প্রজন্মের পছন্দের পোশাক-কুর্তি, টপস, গাউন, লং টপস, পাঞ্জাবি, স্লিম-ফিট পাঞ্জাবি, কটি—ইয়াংকের এসব পোশাকে চলছে দারুণ অফার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সকল ক্রেতারা ইয়াংকে থেকে পোশাক নিতে পারবেন ২০% ছাড়ে সকল শোরুম থেকে। বর্তমানে ঢাকার সোবহানবাগ, বেইলী রোড, পুলিশ প্লাজা (গুলশান-১) ও মিরপুরে রয়েছে ইয়াংকের শোরুম।

 

বিয়ের সাজে ওমেন্স ওয়ার্ল্ড

শীতের সঙ্গে সঙ্গে আসে উত্সব। জীবনের সবচেয়ে বড় আয়োজন বিয়ের ধুম পড়ে এই শীতে। বিয়ের দিনটিকে সব মেয়েই চায় একটু ভিন্নভাবে স্মরণীয় করে রাখতে। মেকআপের ক্ষেত্রে চায় সবার থেকে আলাদা, পোশাকেও চায় ভিন্নতা। বিয়ের কনে বা বিয়ে বাড়ির অতিথির জন্য নানা ধরনের সাজের প্যাকেজ সাজিয়েছে দেশের অন্যতম সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড। এই শীতে আপনার ত্বক আর চুলের সৌন্দর্য বাড়াতে ওমেন্স ওয়ার্ল্ড মাত্র ১২০০ টাকায় আকষর্ণীয় প্যাকেজ দিচ্ছে। অফারগুলো পাওয়া যাবে ওমেন্স ওয়ার্ল্ডের গুলশান, বানানী, উত্তরা, কাকরাইল, ধানমন্ডি ও মিরপুর আউটলেটে।

 

ছাড় দিচ্ছে বাংলার মেলা

 

দেশের স্বনামধন্য ফ্যাশন হাউস বাংলার মেলা নভেম্বর মাসজুড়ে দিচ্ছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিষ্ঠানটির নির্দিষ্ট পণ্যে থাকছে এই বিশেষ ছাড়। ক্রেতাদের চাহিদা পূরণ করতেই মাসব্যাপী ছাড়ের আয়োজন করছে বাংলার মেলা। বিশেষ এই ছাড়টি দেশিদশ আউটলেট ছাড়া সবগুলো শোরুমেই পাওয়া যাবে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে বাংলার মেলার সব পোশাক। বৈচিত্র্য ডিজাইনে তৈরি এসব পোশাকে একই সঙ্গে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য। শীতকে প্রাধান্য দিয়ে ফেব্রিক্স ও রঙে আনা হয়েছে বৈচিত্র্য। এবার কটনের ব্যবহার থাকছে বেশি, কালার ও কাটে পোশাক যেন আরামদায়ক হয় সে দিকটি লক্ষ্য রাখা হয়েছে। ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রি সিল্ক, এন্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ এসব মেটারিয়ালে করা হয়েছে।

 

উজ্জ্বলা পথপ্রদর্শক বর্ষপূর্তি অনুষ্ঠিত

 

বাংলাদেশের অন্যতম রূপচর্চা শিক্ষাকেন্দ্র উজ্জ্বলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত ১৪ নভেম্বর দিনব্যাপী একটি বর্ণাঢ্য সংস্করণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮’ শিরোনামের এই অনুষ্ঠানে অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃত্ জেরিনা আজগর, কারুশিল্প গবেষক, লেখক ও ডিজাইন উপদেষ্টা চন্দ্র শেখর সাহা, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, বরেণ্য শিল্পী কনকচাঁপা চাকমা এবং সাবেক হ্যান্ডবল কোচ ডালিয়া আক্তার। জাতীয় সংগীতের সুরে দেশের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের মধ্যে দিয়েই সূচনা হয় অনুষ্ঠানের। এতে উজ্জ্বলার পথচলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন। এরপর ‘গেস্ট অব অনার’রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকালের আয়োজনে বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃত্ জেরিনা আজগরকে আজীবন সম্মাননা প্রদানের পাশাপাশি ছিল ‘আমরা স্বাবলম্বী’ শিরোনামে অন্য পেশার দুজন সফল নারীর বক্তব্য। সারা বাংলাদেশে মানসম্পন্ন বিউটিশিয়ান তৈরির লক্ষ্যে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। তিনটি পৃথক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন উজ্জ্বলা থেকে শিক্ষাগ্রহণ ৩০ জন উজ্জ্বলা। তারা প্রাথমিক পর্বের প্রতিযোগিতা পেরিয়ে মূলপর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ক্যাটাগরিতে বিচারক ছিলেন কানিজ সাদিয়া ইসলাম মৌ, মেহেরীন মাহমুদ, শারমিন লাকি, ও তাহসিনা শাহীন। হেয়ার কাট, কালার অ্যান্ড স্টাইল ক্যাটাগরির বিচারকরা ছিলেন নিলুফার খন্দকার, চঞ্চল মাহমুদ, কাজী কামরুল ইসলাম ও তুতলি রহমান এবং পার্টি মেকআপ অ্যান্ড স্টাইল ক্যাটাগরির বিচার কাজ পরিচালনা করেন শম্পা রেজা, বন্যা মির্জা ও শৈবাল সাহা।