গোবিন্দগঞ্জে আসামি গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩৩
 
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে  আসামি গ্রেফতার করার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিপে করে। এসময় তিন পুলিশসহ আটজন আহত হন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, আজ দুপুর ১২ টার দিকে উপজেলার সাপগাছি হাতিয়াদহ গ্রামের তারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকার কিছু যুবক সড়ক অবরোধ করে এবং একটি মাইক্রোবাসসহ বেশ কিছু যানবাহনে হামলা ও ইটপাটকেল নিপে করে। খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মিজু আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।