পূর্বধলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৪

পূর্বধলায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে আওয়ামী লীগ প্রার্থীর দুই সমর্থক যুবলীগ নেতা প্রদীপ কুমার (৩৫) ও জুয়েল মিয়া (৩২) আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার বিকেলে ও সন্ধ্যায় পূর্বধলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/আরকেজি