পরিবহন–সংকট, তাই আগেই ছুটি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ০৬:২১

ঈদ ও পূজার ছুটি উপলক্ষে আগামী রোববার থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবহন–সংকটের কারণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে।  পরিবহনব্যবস্থা সচল না হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাকরির দাবি জানিয়ে আসছিলেন। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ে গত নয় মাসে বেশ কয়েকবার বিভিন্ন কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাসে ভাঙচুর চালান চাকরিপ্রত্যাশীরা। চলতি মাসে তাঁরা বেশ কয়েক বার বাস চালানো বন্ধ রাখতে হুমকি দেন। বেশ এ কারণে নির্ধারিত বন্ধের দুই দিন আগে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ও আবাসিক হল বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।