পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ২০ ফেব্রুয়ারির অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতিসংঘ মহাসচিব অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তত্পরতার প্রশংসা করেছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে যেকোনো ধরনের সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন মহাসচিব গুতেরেস।
