কেরানীগঞ্জে চার খুন: গ্রেফতার ৬

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ১০:২৯
দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে গাজীপুরের মির্জাপুর বাজার থেকে সুমন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর কাঁঠালবাড়ি এলাকা থেকে জনি নামের দুইজনকে গ্রেফতার করা হয়। বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
উল্লেখ্য, গত বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকার ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে একই পরিবারের চারজনের হাত-পা চোখ বাঁধা লাশ পাওয়া যায়।