সুদানে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওমর আল বাশির। তিনি ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে নতুন নিয়োগ দিয়েছেন। শুক্রবার প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেন। দীর্ঘদিন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। জরুরি অবস্থা জারির সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট বিভিন্ন রাজ্যের গভর্ণর পদে সামরিক কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। গতকাল এক ডিক্রিতে প্রেসিডেন্ট দীর্ঘদিনের মিত্র বাকরি হাসান সালেহেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং মোহাম্মদ তাহির আয়ালাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্ট বিরোধীদেরকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন। - আল জাজিরা
