সাতক্ষীরার দেবহাটায় বিজিবি অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ৭’শ ৭০ কেজি ইলিশমাছ উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে উপজেলার চৌবাড়িয়া ও খেজুরবাড়িয়া নামক স্থান থেকে এ গুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবরীকে আটক করতে সক্ষম হয়নি। উদ্ধারকৃত ইলিশ মাছের মূল্য ৬ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
বিজিবি জানায়, সাতক্ষীরা দেবহাটা সীমান্ত দিয়ে ইলিশ মাছের দুটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির হাবিলদার আসাদুজ্জামান ও ভাতশালা বিওপির নায়েক সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা দেবহাটা উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালায়। এ সময় উপজেলার চৌবাড়িয়া ও খেজুরবাড়িয়া থেকে ৭’শ ৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের অধািনয়ক লেঃ কর্ণেল কবির আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকৃত ইলিশমাছের মূল্য ৬ লাখ ৩২ হাজার টাকা ।
