ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোদির এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। খবর:এএফপির।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় যে দাঙ্গা হয়েছিল সেখানে বিতর্কিত ভূমিকার অভিযোগে ২০০৫ সালে তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। প্রায় এক দশক ধরে তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপিত ছিল। ওয়াশিংটন যাওয়ার আগে শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন মোদি।
এছাড়া নিউইয়র্কে মেয়র বিল ডে ব্লাসিও বৈঠক ও ন্যাশনাল ক্যান্সার ইনিস্টিউট এর পরিচালক নোবেল জয়ী হ্যারল্ড ভারমুসের সঙ্গে আলোচনা করবেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেন একটি সংবর্ধনায় অংশ নেবেন তিনি। সেখানে ১৮ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রে লাল গালিচা সংবর্ধনা পেলেও মোদির তার সফরে ছায়া ফেলেছে নিউইয়র্ক আদালত। ২০০২ সালে গুজরাটের দাঙ্গা থামাতে ব্যর্থ হয়েছিলেন এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। দাঙ্গায় বেঁচে যাওয়া তিন ব্যক্তির পক্ষ থেকে আমেরিকান জাস্টিস সেন্টার নামের একটি মানবাধিকার সংগঠন মামলাটি করেন। এর পরিপ্রেেিতই নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বসবাস করা ঐ তিন ব্যক্তি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
