আফগানিস্তানের পূর্বাঞ্চলে হামলা ১০০ জনকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। রাজধানী কাবুলের কাছে গজনি প্রদেশে প্রায় পাঁচদিনে কয়েকশো জঙ্গি এই নাশকতা ঘটিয়েছে। শুক্রবার রিয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গজনি প্রদেশের আজরিস্তান জেলায় সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে তালেবানরা। গত বৃহস্পতিবার ঐ এলাকা দখল নেয়ার পর সেখানে ৭০ জনকে হত্যা করা হয়েছে।
প্রাদেশিক গর্ভনরের এক মুখপাত্র জানিয়েছেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজস সন্দেহে নারীসহ ১৫ জনের শিরñেদ করেছে তালেবানরা।
এদিকে গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী আহমাদি জানান, জঙ্গিরা চার গ্রামে ১২ বেসামরিক নাগরিকের শিরñেদ করেছে। গত এক সপ্তাহে ৮০ থেকে ১০০ লোক নিহত হয়েছে।
