গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: আব্বাস

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২৯
 
 
গাজায় ‘গণহত্যার’ অপরাধে ইসরাইলকে অভিযুক্ত করেছেন ফিলিস্তিনি নেতা মাহ্মুদ আব্বাস। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য প্রদানকালে তিনি এই অভিযোগ করেন। খবর: এএফপির।
আব্বাস বলেছে, গাজা ও ইসরাইলের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতা ব্যর্থ হয়েছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার সময় এসেছে। 
এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান আব্বাসের এই বক্তব্যকে ‘কূটনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, আব্বাস ইসরাইলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
গাজায় ইসারইলি হামলায় দুই হাজার ১০৪ ফিলিস্তিনী নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আব্বাসরে এই বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে জানিয়েছে, তার এই বক্তব্য ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করবে।