প্রণোদনা ভাতা পেলেন আখচাষিরা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ০১:১০
গত ২০১৩-১৪ মাড়াই মৌসুমে প্রথমবারের মতো আখ থেকে চিনি আহরণের হার আট শতাংশে উন্নীত হওয়ায় নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন ১২ হাজার ৫০৩ জন আখচাষিকে গতকাল শনিবার প্রায় ১৬ লাখ টাকা প্রণোদনা ভাতা দেওয়া হয়েছে। চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমানের সভাপতিত্বে কারখানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে চাষিদের হাতে প্রণোদনার টাকা তুলে দেন নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অর্থ পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন, গোপালপুরের পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার, থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী, বাংলাদেশ আখচাষি সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল, বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি খন্দকার সহিদুল ইসলাম, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল।