ব্রাজিলের মধ্যাঞ্চলীয় মাতো গ্রসো রাজ্যে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। উদ্ধার কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়। ঝড়ো বাতাসের কারণে পর্যটক বহনকারী নৌকাটি ডুবে যায়।
ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে বুধবার প্যারাগুয়ে নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে। এ সময়ে নৌকায় ব্রাজিলের ১৬ পর্যটক ও প্যারাগুয়ের ১০ ক্রু ছিল।
একজন উদ্ধার কর্মকর্তা জানান, শুক্রবার দুই পর্যটকসহ প্যারাগুয়ের এক ক্রুকে উদ্ধার করা হয়। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
