পুলিশ স্টেশনে ভূত!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৩:২১
 
 
মেক্সিকোর এক পুলিশ স্টেশনের পর্যবেক্ষণ ক্যামেরায় ভূত দেখার দাবি করেছেন একজন পুলিশ কর্মকর্তা।
নিউ ম্যাক্সিক্যান সিটির ইসপ্যানোলার একটি পুলিশ স্টেশনের অফিসার কার্ল রোমেরো নামে ঐ ব্যক্তি সিসিটিভি ফুটেজের কাছে দাঁড়ানো ছিলেন। তিনি দেখতে পেয়েছেন, ভূতের মতো একটি অবয়ব দরজা দিয়ে ঢুকছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, শেষ রাতে একটি অস্পষ্ট, উজ্জ্বল সাদা অবয়ব সিকিউরিটি এলাকায়  হাঁটছে।
রোমেরো কেওএটি টিভিকে বলেছে, তার বিশ্বাস এটি শহরে খুন হওয়া কোনো ব্যক্তির আত্মা।
তিনি বলেন, আমি ভূতে বিশ্বাস করি। আমি জানি না ভিডিওতে কি ছিল। তবে আমাদের কাছে কিছু অমীমাংসিত হত্যার ঘটনা রয়েছে।
অফিসার রোমেরো তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি এই যুক্তিতে একমত হচ্ছেন, একটি ভূতই কেবল দরজা না খুলে ও কোনো রকম অ্যালার্ম না বাজিয়ে ভেতরে প্রবশে করতে পারে।
অন্য কর্মচারীরাও দাবি করেছেন, তারা ভবনে অদ্ভূত কিছু দেখেছেন ও অব্যাখ্যাত গোলমালের শব্দ শুনেছেন।
তবে প্যারানরমাল অনুসন্ধানকারী ব্রায়ান বোনার হাফিংটন পোস্টকে বলেছেন, ভিডিওটিতে যে চিত্র দেখা গেছে সেখানে  কোনো ছোট পতঙ্গ (সম্ভবত ছোট মাকড়সা) প্লাস্টিক কেসের ওপর দিয়ে হাঁটছিল। আর এটাই ক্যামেরায় ধরা পড়েছে। সূত্র: মিরর।