যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বিুব্ধ ফার্গুসন শহরে পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা অস্পষ্ট। শনিবার তিনি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে সেন্ট লুইস পুলিশ। আজ রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় গণমাধ্যম কেএসডিকে এর ভাষ্যে, ঐ পুলিশ কর্মকর্তার বাহুতে গুলি লেগেছে।
সেন্ট লুইস জেলা পুলিশের মুখপাত্র ব্রিয়ান স্কেলম্যান এপিকে জানিয়েছে, তিনি একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছেন। কিন্তু এর বেশি কিছু তিনি জানেন না।
বিক্ষোভকারীরা দোকান লুট ও কর্মকর্তাদের হয়রানি করার পর গত সপ্তাহে ফার্গুসনের পুলিশ জানিয়েছে, তারা আর কোনো সহিংসতা সহ্য করবে না।
গত ৯ আগস্ট ফার্গুসনে মাইকেল ব্রাইন নামে এক কৃষ্ণাঙ্গ কিশোর পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ঐ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে।
