সিরাজগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:০৪
 
সিরাজগঞ্জের এনায়েতপুরে বজ্রপাতে মোরতুজ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রবিবার বিকাল পৌনে চারটার দিকে মুলকান্দিতে এই ঘটনা ঘটে। মোরতুজ একই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- সাইদুল ইসলাম (৩৫), আকলাম হোসেন (৩০) এবং বাদশা মিয়া (৩০)। 
এলাকাবাসী জানায়, বিকালে বাড়ির পাশের সড়াতৈল খিঞ্জির বিলে নৌকা নিয়ে চারজন মাছ ধরতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে নৌকার মাঝি মোরতুজ আলী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর তিনজন আহত হন। পরে এলাকাবাসী নিহত এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে।