নিখোঁজের তিনদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫৩
 
 নিখোঁজের তিনদিন পর রবিবার সন্ধ্যায় ঘাটাইল উপজেলা আন্দিপুর গ্রামের কাচালিয়া বিল থেকে মোঃ রুবেল মিয়া (২৪) নামে এক ব্যাবসায়ির লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। তার বাড়ি উপজেলার বন্ধ কুলিয়াগ্রামে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ঘাটাইলেরআঃ হমিদ খানের ছেলে রুবেল খান (২৪) বাবার সাথে ঘাটাইল বাজারে লেবুসহ বিভিন্ন সবজি বিক্রি করত।
গত ২৫ সেপ্টেম্বর সকাল ৮টার সময় রুবেল তার বাবার জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে তার পর থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজের দুই দিন পর আন্দিপুর গ্রামের সামনে আঃ খালেকের ইট ভাটার পাশে রুবেলের জুতা ও টিফিন বক্স পাওয়া যায়। পরে বিলে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় লোকজন। তার শরীর এসিড দিয়ে ঝলসানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবীর জানান,লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহূ রয়েছে।