টেকনাফে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ২২:১৩
 
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভম হয়নি। উদ্ধারকৃত ইয়াবা মূল্য তিন কোটি টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির সুত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে সাত টায় সাবরাং বিওপির নায়েক সুবেদার মোহাম্মদ হাশেম আলী এর নেতৃত্বে বিজিবির টহল দল  গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
 
এ ব্যাপারে টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুজার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।