দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছ রক্ষায় রোববার চাঁদপুরের মতলব-চাঁদপুর খালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ভ্রাম্যমাণ আদালত খালের মুন্সীরহাট, বাবুরহাট, মঠখোলাসহ আরও কয়েকটি স্থানে জেলেদের পেতে রাখা পাঁচটি ভেসাল জাল জব্দ করেন এবং ভেসাল জালের ১০-১২টি স্থাপনা উচ্ছেদ করেন। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরা। মৎস্য অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
