রবিবার ফেনী সদর উপজেলায় এক পুকুর থেকে নুর আলম (৭) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুকুরটির মালিক স্থানীয় এক ছাত্রলীগ নেতা। নূর আলম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে গত শনিবার থেকে নিখোঁজ ছিল। তার বাবার নাম মোহাম্মদ সেলিম।
শিশুটির লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ বলেন, "লাশের শরীরে বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে এবং পচন ধরেছে। ময়না তদন্তের পর হত্যার ধরন সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
হত্যাকাণ্ডের কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
