ভারতে পাচারকালে ৫’শ কেজি ইলিশ মাছ জব্দ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৩
ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা শহরের সুলতানপুর পিটিআই মাঠ সংলগ্ন এলাকা থেকে সোমবার ভোরে বিজিবি ৫’শ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবরীকে আটক করতে পারেনি।
 
বিজিবি জানায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকা থেকে ইলিশ মাছের একটি বড় চালান ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সুলতানপুর পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৩৪টি কার্টুনে ভরা ৫’শ কেজি ইলিশ মাছ জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কোন চোরাকারবারী আটক হয়নি।
 
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান এ তথ্যের সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকৃত ইলিশমাছের মূল্য পাঁচ লাখ টাকা।