পেরুর দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন। রবিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ খবর জানায়।
পেরুর পারুরো প্রদেশে শনিবার রাতে ভূমিকম্প হয়। প্রাকৃতিক এই দুর্যোগের শিকার হতাহত সবাই মিসকা সম্প্রদায়ের।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, এতে প্রায় ৬০ বাড়ি ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩শ’ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
